Skip to main content
← PrevNext →
Finance

বিটা (Beta)

2,023 views

হচ্ছে এমন একটি মান, যার দ্বারা পুরো মার্কেটের অনুপাতে একটি স্টক কতোটা অস্থিতিশীল, তা প্রকাশ করা হয়। বিটার মান ১ হলে ধরে নেয়া হয় যে, মার্কেট ইনডেক্সের সাথে সাথে উক্ত স্টকের দাম ওঠানামা করে। বিটার মান ১’র বেশি হলে ধরে নেয়া হয় যে উক্ত স্টক বর্তমান মার্কেটের তুলনায় আরো বেশি অস্থিতিশীল। আর বিটার মান ১’র কম হলে ধরে নেয়া হয় যে উক্ত স্টক মার্কেটের তুলনায় কম অস্থিতিশীল। উদাহরণস্বরুপ, কোনো স্টকের বিটা মান ১.৫ হলে ধরে নিতে হবে যে উক্ত স্টকের মান মার্কেটের ওঠানামার সাথে সাথে আরো ৫০% বেশি ওঠানামা করে।

কোনো বিনিয়োগ থেকে কি পরিমাণ রিটার্ন আসবে, তা পরিমাপ করার অন্যতম জনপ্রিয় একটি মডেল হচ্ছে সিএপিএম (Capital Asset Pricing Model)। আর এই মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বিটা মান। বিনিয়োগকারী ও পোর্টফোলিও ম্যানেজাররা এই বিটা মান দ্বারা কোনো স্টকের সাথে জড়িত ঝুকিঁ পরিমাপ করেন এবং উক্ত স্টকের মাধ্যমে পুরো পোর্টফোলিও’র ওপর কেমন প্রভাব পরবে তা বোঝার চেষ্টা করেন। বিটা মান বেশি হলে বুঝতে হবে যে উক্ত স্টকে ঝুকিঁ বেশি, তবে সম্ভাব্য রিটার্নের পরিমাণ’ও বেশি। অপরদিকে, বিটা মান কম হলে সেই স্টকগুলোকে তুলনামূলক নিরাপদ মনে করা হয়, তবে এইক্ষেত্রে সম্ভাব্য রিটার্নের পরিমাণ’ও কম হয়।

বিটা মান সাধারণ ও করপোরেট বিনিয়োগকারীদের জন্য মার্কেট রিস্ক যাচাই করতে সাহায্য করে, এতে করে তারা নিজেদের কাছে গ্রহণযোগ্য ঝুকিঁর উপর নির্ভর করে স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন।

Swipe or use to move between inshorts

More to Read

AccountingNovember 20, 2024

অ্যাকাউন্টের তালিকা (Chart of Accounts)

Read
FinanceDecember 25, 2024

ইল্ড কার্ভ (Yield Curve)

Read
InvestmentMarch 15, 2026

পাম্প অ্যান্ড ডাম্প

Read
MoneyMarch 17, 2026

স্ট্রাকচারাল বনাম সাইক্লিক্যাল ডেফিসিট (Structural vs Cyclical Deficit)

Read
Canvas & MethodsJune 23, 2024

মিনিমাম ভায়েবল প্রোডাক্ট

Read
MoneyMarch 17, 2026

নেট স্টেবল ফান্ডিং রেশিও - NSFR (Net Stable Funding Ratio)

Read
BankingJanuary 21, 2025

সাদাকাহ (Sadaqah)

Read
BankingJanuary 6, 2025

ইন্টারব্যাংক লেন্ডিং (Interbank Lending)

Read
BankingJanuary 11, 2025

রিবা (Riba)

Read
MarketingMarch 17, 2026

Offline Loyalty Programs

Read
BankingJanuary 6, 2025

সুদের হার (Interest Rate)

Read
FinanceDecember 7, 2024

ডিভিডেন্ড ইল্ড (Dividend Yield)

Read
AccountingNovember 28, 2024

প্রদেয় নোট (Notes Payable)

Read
InvestmentMarch 15, 2026

অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস

Read
AccountingNovember 21, 2024

বিলম্বিত আয় (Deferred Income)

Read
Digital MarketingMarch 17, 2026

AOV (Average Order Value)

Read
AccountingNovember 29, 2024

অগ্রিম খরচ (Prepaid Expenses)

Read
AccountingNovember 22, 2024

লভ্যাংশ (Dividends)

Read
EconomicsNovember 1, 2024

চাহিদা বা Demand

Read
MarketingMarch 17, 2026

Sales Promotion

Read