Skip to main content
← PrevNext →
Finance

ব্লু-চিপ স্টক (Blue-Chip Stocks)

2,232 views

ব্লু-চিপ স্টক দ্বারা এমনসব কোম্পানীর শেয়ারকে বোঝানো হয়, যারা সুপ্রতিষ্ঠিত, যথেষ্ট সুনাম রয়েছে, আর্থিকভাবে স্থিতিশীল, মার্কেটে পূর্বের পারফরম্যান্স ভালো ও রেগুলার ডিভিডেন্ড প্রদান করে। এসব কোম্পানীর সাধারণত বিশাল পরিমাণের মূলধন থাকে এবং এরা নিজেদের ইন্ডাস্ট্রিতে বেশ ডমিনেটিং পজিশন হোল্ড করে, যেমন - অ্যাপল, মাইক্রোসফট, জনসন এন্ড জনসন ইত্যাদি। যেকোনো ধরণের ব্লু-চিপ স্টককে অত্যন্ত কম ঝুকিঁর বিনিয়োগ হিসেবে ধরে নেয়া হয়। তাই এগুলোকে প্রায়ই বিখ্যাত স্টক ইন্ডেক্সগুলোতে অন্তর্ভুক্ত করা হয়, যেমন - S&P 500 অথবা Dow Jones Industrial Average।

কিছুটা কনজার্ভেটিভ বিনিয়োগকারী, যারা নিজেদের বিনিয়োগ থেকে বেশ স্টেবল রিটার্ন আশা করেন, তাদের কাছে এইধরণের স্টক বেশ আকর্ষণীয়। আবার দীর্ঘমেয়াদে এসব স্টকে বেশ ভালো প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়। যেহেতু এই কোম্পানীগুলোর বৈশ্বিক উপস্থিতি রয়েছে এবং এর পাশাপাশি তাদের রয়েছে যথেষ্ট ব্র্যান্ড ভ্যালু, তাই এগুলো থেকে দীর্ঘমেয়াদে বেশ ভালো রিটার্ন পাওয়া যায়। আবার অর্থনৈতিক মন্দার সময়েও যেহেতু অন্যান্য স্টকের তুলনায় এগুলোর মান কম হ্রাস পায়, তাই উক্ত সময়ে এই ধরণের স্টক বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

তবে এসব স্টকে ঝুকিঁর পরিমাণ কম হওয়ায়, অন্যান্য উচ্চ-প্রবৃদ্ধির কোম্পানীর থেকে এগুলোতে স্বল্পমেয়াদে প্রবৃদ্ধি কিছুটা কম দেখা যায়। তাই যাদের স্টক মার্কেটে দীর্ঘমেয়াদের বিনিয়োগের ইচ্ছা আছে, তারা অবশ্যই এই ব্লু-চিপ স্টকগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন।

Swipe or use ← → to move between inshorts

More to Read

AccountingNovember 22, 2024

ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি (Economic Order Quantity)

Read
MoneyMarch 17, 2026

ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং (Fractional Reserve Banking)

Read
Digital MarketingMarch 17, 2026

ইনবাউন্ড মার্কেটিং (Inbound Marketing)

Read
InvestmentMarch 15, 2026

খোলা বাজার অর্থনীতি

Read
BankingJanuary 8, 2025

ওভার-দ্য-কাউন্টার ব্যাংকিং (Over-the-Counter Banking)

Read
InvestmentMarch 15, 2026

পেনি স্টক

Read
MarketingMarch 17, 2026

Consumer Insights

Read
MoneyMarch 17, 2026

ফিসক্যাল অস্টারিটি মেজারস (Fiscal Austerity Measures)

Read
AccountingOctober 27, 2024

Generally Accepted Accounting Principle (GAAP)

Read
BankingJanuary 6, 2025

রেপো রেট (Repo Rate)

Read
InvestmentMarch 15, 2026

লেভারেজ

Read
BankingJanuary 8, 2025

ব্যাংক লেন্ডিং রেট (Bank Lending Rate)

Read
InvestmentMarch 15, 2026

ক্যাশ ইকুইভ্যালেন্ট

Read
MoneyMarch 17, 2026

ব্যাংক রিজার্ভ (Bank Reserves)

Read
InvestmentMarch 15, 2026

অপশন

Read
BankingJanuary 6, 2025

প্রাইম লেন্ডিং রেট - Prime Lending Rate (PLR)

Read
MoneyMarch 17, 2026

গভর্নমেন্ট ডেট-টু-জিডিপি রেশিও (Debt-to-GDP Ratio)

Read
MoneyMarch 17, 2026

কর্পোরেট বন্ড ইস্যুয়েন্স (Corporate Bond Issuance)

Read
FinanceJanuary 5, 2025

ডিজিটাল ওয়ালেট (Digital Wallets)

Read
FinanceDecember 6, 2024

নগদ প্রবাহ (Cash Flow)

Read