Skip to main content
← PrevNext →
Finance

ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট (Forward Contracts)

2,546 views

ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট হলো একটি ব্যক্তিগত চুক্তি, যেখানে দুই পক্ষ ভবিষ্যতের নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট দামে একটি সম্পদ ক্রয় বা বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। এটি ফিউচারস কন্ট্র্যাক্টের মতো এক্সচেঞ্জ মার্কেটে ট্রেড হয় না এবং এতে ব্যক্তিগতকরণ ও নমনীয়তার সুযোগ থাকে। ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট সাধারণত ঝুঁকি মোকাবিলায় ব্যবহৃত হয়, যেমন কারেন্সি এক্সচেঞ্জ রেট ও পণ্যের মূল্য বা সুদের হারের ওঠানামার ঝুকিঁ মোকাবিলায় এটি ব্যবহৃত হয়।

উদাহরণস্বরূপ, কোনো আমদানিকারক যদি ছয় মাস পর ১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করতে চায় এবং পণ্যের মূল্য ইউরোতে থাকে, তবে সে বর্তমান ডলার টু ইউরো এক্সচেঞ্জ রেট লক করে রাখার জন্য একটি ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট ব্যবহার করতে পারে। এতে মুদ্রার বিনিময় হার পরিবর্তন হলেও পূর্বনির্ধারিত মূল্যে লেনদেন করা যায়।

যদিও ফরওয়ার্ড কন্ট্র্যাক্ট নমনীয়তার সুযোগ দেয়, এতে কাউন্টারপার্টি ঝুঁকি থাকে কারণ কোনো কেন্দ্রীয় ক্লিয়ারিংহাউস এই চুক্তিতে গ্যারান্টি দেয় না। আবার, যদিও এটি আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক বাজারে ঝুঁকি মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহৃত হয়, তবে অন্যান্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটির তুলনায় এর তারল্য কম।

Swipe or use to move between inshorts

More to Read

MoneyMarch 17, 2026

গ্রিন বন্ড (Green Bonds)

Read
FinanceJanuary 5, 2025

ফিনটেক (Fintech)

Read
MoneyMarch 17, 2026

টুইন ডেফিসিটস (Twin Deficits)

Read
AccountingNovember 19, 2024

ব্রেক-ইভেন বিশ্লেষণ (Break-even Analysis)

Read
AccountingNovember 29, 2024

অগ্রিম খরচ (Prepaid Expenses)

Read
AccountingNovember 20, 2024

স্বল্পমেয়াদী সম্পদ (Current Assets)

Read
AccountingDecember 1, 2024

টার্নওভার (Turnover)

Read
AccountingNovember 28, 2024

প্রদেয় নোট (Notes Payable)

Read
MarketingMarch 17, 2026

Advertising

Read
Digital MarketingMarch 19, 2026

User-Generated Content (UGC)

Read
BankingJanuary 6, 2025

স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন - Standing Instruction

Read
AgreementJune 22, 2024

ব্রেটন উডস

Read
BankingJanuary 8, 2025

ব্যাংক লেন্ডিং রেট (Bank Lending Rate)

Read
AccountingOctober 27, 2024

অডিটিং (Auditing)

Read
AccountingNovember 22, 2024

লভ্যাংশ (Dividends)

Read
MoneyMarch 17, 2026

রিয়েল বিজনেস সাইকেল থিওরি (Real Business Cycle Theory)

Read
MoneyMarch 17, 2026

সেকেন্ডারি মার্কেট বন্ডস (Secondary Market Bonds)

Read
InvestmentMarch 15, 2026

রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (REITs)

Read
MoneyMarch 17, 2026

ইএসজি ইনভেস্টিং (ESG Investing)

Read
MarketingMarch 17, 2026

Emotional Branding

Read