Skip to main content
← PrevNext →
Finance

নন-পারফর্মিং অ্যাসেট Non-Performing Assets (NPA)

2,696 views

নন-পারফর্মিং অ্যাসেট বা অনাদায়ী সম্পদ বলতে এমন লোনকে বোঝানো হয়, যেখানে ঋণগ্রহীতা নির্দিষ্ট সময় ধরে ঋণের আসল অর্থ বা সুদ পরিশোধে ব্যর্থ হোন। সাধারণত ৯০ দিন বা তার বেশি সময় অতিক্রম করলে তাকে NPA তালিকাভুক্ত করা হয়। যখন কোনো লোন NPA হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়, তখন বোঝা যায় যে ঋণগ্রহীতা আর ঋণের অর্থ পরিশোধ করতে পারবেন না। এতে করে ঋণপ্রদানকারীকে ক্ষতির শিকার হতে হয়।

উদাহরণস্বরুপ, একটি কোম্পানি নতুন মেশিন ক্রয় করার জন্য ব্যাংক হতে লোন গ্রহণ করলো। কিন্তু উক্ত মেশিনের মাধ্যমে লোনের অর্থ পরিশোধ করার জন্য যথেষ্ট আয় অর্জন করতে ব্যর্থ হলো। এতে করে উক্ত লোন ব্যাংকের জন্য NPA হয়ে যাবে। বিশেষ করে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর জন্য NPA খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাদের মোট লোনের বেশিরভাগ বা উল্লেখযোগ্য অংশ NPA হয়ে গেলে তারা বিপর্যয়ের মুখে পরতে পারে।

NPA'র পরিমাণ নিয়ন্ত্রণ করতে ঋণপ্রদানকারীরা অনেক নিয়ম-কানুন আরোপ করে, লোনের স্ট্রাকচার পরিবর্তন করে অথবা আইনের সহায়তা গ্রহণ করে। শুধু ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং পুরো অর্থনীতিতে NPA'র পরিমাণ বেড়ে গেলে অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

Swipe or use ← → to move between inshorts

More to Read

FinanceDecember 23, 2024

শর্ট-সেলিং (Short Selling)

Read
InvestmentMarch 15, 2026

ডিফেনসিভ স্টকস

Read
MoneyMarch 17, 2026

সে'স ল' (Say's Law)

Read
BankingJanuary 11, 2025

ওয়াকালা (Wakalah)

Read
BankingJanuary 6, 2025

ট্রেড ফাইন্যান্স - Trade Finance

Read
BankingJanuary 7, 2025

ব্যাংকারের একসেপ্টেন্স (Banker’s Acceptance)

Read
InvestmentMarch 15, 2026

অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস

Read
MoneyMarch 17, 2026

নেট স্টেবল ফান্ডিং রেশিও - NSFR (Net Stable Funding Ratio)

Read
FinanceDecember 4, 2024

মূলধন ব্যয় (Cost of Capital)

Read
FinanceJanuary 5, 2025

ESG বিনিয়োগ (Environmental, Social, Governance)

Read
BrandingJune 22, 2024

ব্রান্ডিং

Read
InvestmentMarch 15, 2026

জিরো-কুপন বন্ড

Read
InvestmentMarch 15, 2026

ক্যাপিটাল গেইনস ট্যাক্স

Read
AccountingNovember 20, 2024

সমাপনী দাখিলা (Closing Entries)

Read
MoneyMarch 17, 2026

সভরেন ওয়েলথ ফান্ডস (Sovereign Wealth Funds)

Read
AccountingNovember 29, 2024

পোস্টিং (Posting)

Read
MarketingMarch 17, 2026

Personal Selling

Read
MarketingMarch 17, 2026

Personal Branding

Read
InvestmentMarch 15, 2026

ব্যষ্টিক অর্থনীতি

Read
BankingJanuary 8, 2025

ব্যাংকিং কর্মঘন্টা (Banking Hours)

Read