Skip to main content
← PrevNext →
Finance

ওভার-দ্য-কাউন্টার মার্কেট (Over-the-Counter (OTC) Markets)

2,497 views

ওভার-দ্য-কাউন্টার মার্কেট বলতে এমন ডিসেন্ট্রালাইজড মার্কেটকে বোঝানো হয় যেখানে, বিভিন্ন ধরণের সিকিউরিটিজ, ডিরাইভেটিভস ও আর্থিক পণ্য ক্রয়-বিক্রয় করা হয়। মূলত কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ব্যতীত সরাসরি বিভিন্ন পার্টির মাঝে এখানে লেনদেন হয় বলে একে ওভার-দ্য-কাউন্টার মার্কেট বলা হয়। ডিলারদের নেটওয়ার্কের মাধ্যমে এখানে লেনদেন হয়।

কোনো ফরমাল এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন স্টক, বন্ড ও কারেন্সি এখানে বেশি ক্রয়-বিক্রয় করা হয়। উদাহরণস্বরুপ, ছোট ছোট কোম্পানির স্টক, যেগুলো স্টক মার্কেটে তালিকাভুক্ত করা সম্ভব নয়, সেগুলোর স্টক এভাবে ক্রয়-বিক্রয় করা হয়।

এখানে অনেক বেশি নমনীয়তা ও সিকিউরিটিজের প্রতি সহজ অ্যাক্সেস পাওয়া গেলেও এভাবে লেনদেন করা অনেক বেশি ঝুকিঁপূর্ণ। কারণ এখানে স্বচ্ছতার অনেক অভাব রয়েছে এবং একইসাথে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

Swipe or use to move between inshorts

More to Read