GeoRenus Editorial Team

SCRS Analysis হচ্ছে একটি প্রজেক্ট অ্যানালিসিস ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে কোনো প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যান্ত কিভাবে বাস্তবায়ন করা হবে এবং কি কি ফলাফল বের করে আনতে হবে তা নির্ধারণ করা হয়। SCRS Analysis - এর উপাদানগুলো হচ্ছে - Strategy, Current State, Requirements এবং Solution।
প্রজেক্টের সফলতা এনশিওর করতে শুরুতেই অনেক ধরণের অ্যানালিসিস পারফর্ম করে ফেলতে হয়। আর অ্যানালিসিসের ক্ষেত্রে রিসোর্স যতো বেশি হবে, অ্যানালিসিস থেকে প্রাপ্ত আউটপুট অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা ততোই বৃদ্ধি পাবে। এমনই একটি অ্যানালিসিস ফ্রেমওয়ার্ক হচ্ছে SCRS Analysis। যেকোনো প্রজেক্টের অবজেক্টিভ নির্ধারণ, বর্তমান অবস্থা অ্যানালাইজ করা, প্রত্যাশ্যা নির্ধারণ করা এবং প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার কাজে SCRS Analysis - এর ফ্রেমওয়ার্ক বেশ ভালো কাজে দিতে পারে।
SCRS Analysis হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সমস্যা-সমাধানের একটি সিস্টেমেটিক এবং কমপ্রিহেনসিভ অ্যাপ্রোচ। যেকোনো প্রজেক্টের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য SCRS Analysis একটি সুগঠিত ফ্রেইমওয়ার্ক প্রদান করে, যার মাধ্যমে ঐ প্রজেক্ট ম্যানেজ করা অনেক সহজ হয়ে ওঠে। এই টেকনিক ব্যবহার করে প্রজেক্ট ম্যানেজার, টিম মেম্বার এবং স্টেকহোল্ডারগণ কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, প্রতিবন্ধকতা সম্পর্কে জানা এবং আশানুরপ ফলাফল লাভের চেষ্টা করে থাকেন।
SCRS Analysis ৪টি উপাদান নিয়ে গঠিত। এগুলো হলো যথাক্রমে - Strategy, Current State, Requirements এবং Solution।
অ্যানালিসিসের শুরুতেই প্রজেক্টের জন্য ক্লিয়ার গোলস এবং অবজেক্টিভ সেট করা হয়। এতে করে প্রজেক্ট একটি নির্দিষ্ট দিকে ডাইরেক্ট করা যায় যাতে করে তা পুরো অর্গানাইজেশন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করতে পারে।
অ্যানালিসিসের দ্বিতীয় ধাপে প্রজেক্টের বর্তমান অবস্থা অ্যানালাইজ করা হয়। বর্তমান প্রসেসগুলো অ্যানালাইজ, রিসোর্স, অ্যাডভান্টেজ, চ্যালেঞ্জ এবং দুর্বলতা আইডেন্টিফাই করার মাধ্যমে এই কাজটি বেশ সহজেই করা যায়। এতে করে আগে থেকেই বোঝা যায় যে প্রজেক্টের কোন ব্যাপারটি ঠিক মতো কাজ করছে, আর কোথায় পরিবর্তন আনা প্রয়োজন।
প্রজেক্ট থেকে স্টেকহোল্ডারগণ কি আশা করছেন তা এই ধাপে আইডেন্টিফাই করা হয়। এই উদ্দেশ্যে প্রজেক্ট মেম্বারগণ স্টেকহোল্ডারদের সাথে বসে আলোচনা করেন যে এই প্রজেক্ট থেকে কি কি বিষয় বের করে আনতে হবে। এর মাধ্যমে এটা এনশিওর করা যায় যে প্রজেক্ট তার স্টেকহোল্ডারদের প্রত্যাশা পূরণ করতে পারবে।
আগের ৩টি ধাপ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই ধাপে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা হয়। প্রজেক্ট কিভাবে বাস্তবায়ন করা হবে এবং সফলতা এনশিওর করতে কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।
SCRS Analysis করার জন্য প্রজেক্ট ম্যানেজার এবং টিম-মেম্বারদের একটি সিস্টেমেটিক এপ্রোচ ফলো করতে হয়। আসুন, স্টেপ-বাই-স্টেপ গাইডে জেনে নেই যে কিভাবে SCRS Analysis করবেন।
প্রজেক্টের স্ট্র্যাটেজিক গোল এবং উদ্দেশ্য নির্ধারণ করে ফেলুন। এনশিওর করুন যে এই গোল কোম্পানীর সার্বিক মিশন এবং ভিশনের সাথে অ্যালাইন করছে। প্রজেক্টের স্টেকহোল্ডারদের আইডেন্টিফাই করুন এবং প্রজেক্ট সম্পর্কে তাদের প্রত্যাশা জানুন।
প্রজেক্টের বর্তমান অবস্থা বিশদভাবে পর্যালোচনা করুন। যেসব স্টেপ, স্ট্র্যাটেজি এবং প্রসেস এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়েছে সেগুলোর রেজাল্ট অ্যানালাইজ করুন। প্রজেক্টের SWOT Analysis করুন। এতে করে প্রজেক্টের সুবিধা এবং অসুবিধাগুলো বের হয়ে আসবে। অ্যানালিসিস করার সময় প্রতিষ্ঠানের বাহ্যিক ফ্যাক্টর যেমন - মার্কেট ট্রেন্ড’ও কনসিডার করুন।
প্রজেক্ট থেকে কি কি আউটপুট নিয়ে আসতে হবে সে সম্পর্কে স্টেকহোল্ডারদের সাথে কথা বলুন। প্রজেক্টের গুরুত্ব অনুসারে রিকোয়ারমেন্টগুলোকে প্রায়োরিটি দিন। সময় এবং টাকার স্বল্পতা বা সীমাবদ্ধতার কথা বিবেচনা করুন।
প্রজেক্ট কিভাবে কমপ্লিট করা হবে সেই ব্যাপারে একটি বিশদ পরিকল্পনা তৈরি করুন। টিম-মেম্বারদের মাঝে দায়িত্ব ভাগ করে দিন এবং রিসোর্সের যথাযথ ব্যবহার এনশিওর করুন।
উপরের ধাপগুলো থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত স্টেকহোল্ডারদের সাথে শেয়ার করুন। কোথাও কিছু পরিবর্তন করতে হলে তা করুন।
প্রজেক্ট প্ল্যান ইমপ্লিমেন্ট করুন। সবকিছু পরিকল্পনামাফিক চলছে কি না তা মনিটর করুন।
মনে করুন আপনার একটি কোম্পানী আছে। এখন কোম্পানীর সেলস বৃদ্ধি করার জন্য আপনি কোম্পানীর ই-কমার্স প্লাটফর্ম তৈরি করতে চাইছেন। চলুন SCRS Analysis - এর মাধ্যমে একটি পরিকল্পনা তৈরি করে ফেলা যাক।
কোম্পানীর স্ট্র্যাটেজিক গোল হচ্ছে একটি ভালো ই-কমার্স প্লাটফর্ম ডেভেলপ করার মাধ্যমে একটি নতুন মার্কেট দখল করা এবং অবজেক্টিভ হচ্ছে কাস্টমারদের একটি সহজ শপিং এক্সপিরিয়েন্স এবং কাস্টমার সার্ভিস প্রোভাইড করা।
বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেল যে কোম্পানীর একটি পুরনো ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেখানে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার অনুপস্থিত।
এই প্রজেক্টে একটি গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হচ্ছেন কোম্পানীর গ্রাহকরা। তাই তাদের সাথে কথা বলে জানা গেল যে তারা সহজেই কোম্পানীর পণ্য ক্রয় করতে চান এবং কোনো সমস্যা হলে দ্রুত কাস্টমার সার্ভিস পেতে চান।
সল্যুশন হিসেবে কোম্পানী একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে নতুন পেমেন্ট গেটওয়ে, এআই-এর মাধ্যমে রেকমেন্ডেশন, অ্যাডভান্সড সার্চ অ্যালগরিদম ব্যবহার করা হবে।
SCRS Analysis থেকে প্রাপ্ত তথ্য কাস্টমারদের সাথে শেয়ার করা হয় এবং তাদের ফিডব্যাক অনুসারে মোবাইল অ্যাপের ইউজার ইন্টারফেইসে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়।
পরিকল্পনামাফিক ই-কমার্স প্লাটফর্ম তৈরি এবং লঞ্চ করা হলো। এখন কোম্পানীর কাজ হচ্ছে ক্রমাগত মনিটরিং-এর মাধ্যমে ভালো কাস্টমার এক্সপিরিয়েন্স এনশিওর করা।
SCRS Analysis - এর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন -
১। SCRS Analysis এনশিওর করে যে প্রজেক্টের গোল এবং অবজেক্টিভ প্রতিষ্ঠানের সার্বিক মিশন এবং ভিশনের সাথে অ্যালাইন করছে।
২। প্রজেক্টের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডেটা ড্রিভেন ডিসিশান মেকিং এনকারেজ করে।
৩। SCRS Analysis - এর মাধ্যমে প্রজেক্টের সম্ভাব্য ঝুঁকি এবং চ্যালেঞ্জ আগে থেকেই আইডেন্টিফাই করা যায়।
৪। স্টেকহোল্ডাররা প্রজেক্ট থেকে কি কি আশা করছেন তা ক্লিয়ারলি ডিফাইন করতে সাহায্য করে SCRS Analysis।
৫। কয়েক ধাপে স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করা হয় বলে স্টেকহোল্ডার স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পায়।
সুবিধার পাশাপাশি SCRS Analysis - এর রয়েছে বেশ কিছু অসুবিধা। যেমন -
১। SCRS Analysis বেশ সময়সাপেক্ষ একটি কাজ। অ্যানালিসিসের যেকোনো একটি ধাপে জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় সময় আরো বেড়ে যায়।
২। যেসব প্রতিষ্ঠানের রিসোর্সের ঘাটতি রয়েছে, তাদের জন্য SCRS Analysis করা বেশ কষ্টসাধ্য।
৩। মার্কেটের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তাই বর্তমান পরিস্থিতির ক্ষেত্রে SCRS Analysis সবচেয়ে ভালো অপশন না’ও হতে পারে।
৪। SCRS Analysis মূলত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলোকে বেশি প্রাধান্য দেয়। বাহ্যিক ফ্যাক্টর এখানে বিশেষ গুরুত্ব পায় না।
৫। SCRS Analysis হচ্ছে একটি সাবজেক্টিভ ফ্রেমওয়ার্ক, যা মূলত অনুমানের উপর অনেক বেশি নির্ভরশীল।
যেকোনো প্রজেক্টের সম্ভাব্যতা এবং গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য SCRS Analysis হতে পারে একটি দারুণ ফ্রেমওয়ার্ক। তবে আপনার হাতে যদি পর্যাপ্ত সময় বা রিসোর্স না থাকে, তাহলে আপনি SWOT Analysis - এর মাধ্যমেও কাজটি করে ফেলতে পারেন। আর যদি রিসোর্সের কোনো ধরণের সমস্যা না থাকে, তাহলে অবশ্যই SCRS Analysis করে ফেলা উচিত। এতে করে প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

কাস্টমার এক্সপ্লোরেশন ম্যাপ মূলত এক ধরনের টেমপ্লেট বা চার্ট। যা অনেকাংশে একটা স্টোরিবোর্ড এর মতো ও কাজ করে থাকে। নিতান্তই ছোট এবং সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই টেমপ্লেট কিংবা স্টোরিবোর্ড আপনার ব্যবসার উন্নতির জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করতে পারে।








