Skip to main content
← PrevNext →
Investment

ডিফল্ট

127 views

ডিফল্ট (Default) হলো যখন কোনো ব্যক্তি, কোম্পানি বা সরকার তাদের অর্থনৈতিক ঋণ সম্পর্কিত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়। সাধারণভাবে এটি তখন ঘটে যখন কেউ ঋণ বা লোনের কিস্তি সময়মতো পরিশোধ করতে না পারে। যখন কোনো ঋণগ্রহীতা সময়মতো ঋণ পরিশোধ করে না, তখন তাকে "ডিফল্ট" হিসেবে বিবেচনা করা হয়। ডিফল্টকে বাংলায় দেউলিয়া বলা হয়।

উদাহরণস্বরূপ, যদি একটি কোম্পানি তাদের বন্ডের মেয়াদ শেষে সুদ এবং মূলধন পরিশোধ করতে না পারে, তবে কোম্পানীটি দেউলিয়া হয়ে গিয়েছে বলে মনে করা হবে। এতে করে ঋণগ্রহীতার ক্রেডিট রেটিং কমে যেতে পারে এবং ভবিষ্যতে ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। ডিফল্টের কারণে ঋণদাতা বা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এটি দেশের অর্থনীতি বা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

Swipe or use to move between inshorts

More to Read