Skip to main content
← PrevNext →
Digital Marketing

আউটবাউন্ড মার্কেটিং (Outbound Marketing)

142 views

আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে সমাজে একটি প্রচলিত মার্কেটিং কৌশল। রাস্তায় বের হলেই দেখবেন বিভিন্ন বিল বোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের পন্য এর বিজ্ঞাপন দেওয়া। এই বিলবোর্ডের মতো প্রচলিত যত বিজ্ঞাপণ রয়েছে সেগুলো সবই আউটবাউন্ড মার্কেটিং এর কৌশল।

এই মার্কেটিং এর মাধ্যমে একটি বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানো সম্ভব। এই পদ্ধতিতে টেলিভিশন ও রেডিও বিজ্ঞাপন, প্রিন্ট মিডিয়া, টেলিমার্কেটিং, ইমেইল মার্কেটিং ব্যবহার করে সরাসরি যোগাযোগ করে। আউটবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে বড় পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছানো যায় তবে অন্যন্য মার্কেটিং এর থেকে আউটবাউন্ড মার্কেটিং এর খরচ বেশি। এটি দ্রুত ফলাফল প্রদান করে, কারণ বিজ্ঞাপনগুলি সরাসরি দর্শকদের কাছে পৌঁছে যায়।

আউটবাউন্ড মার্কেটিং বহুকাল থেকেই চলে আসছে। আউটবাউন্ড মার্কেটিংকে আমরা প্রথাগত মার্কেটিং বলতে পারি। আউটবাউন্ড মার্কেটিং প্রায় অনেক ব্যবসার ক্ষেত্রেই মার্কেটিং বাজেটের অধিকাংশ গঠন করে। আবার, কেউ কেউ এটিকে ব্যবসা করার খরচ হিসেবেও বিবেচনা করে। যদি আপনি বড় পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছাতে চান, তবে আউটবাউন্ড মার্কেটিং হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ।

Swipe or use to move between inshorts

More to Read