Skip to main content
← PrevNext →
Digital Marketing

ইনবাউন্ড মার্কেটিং (Inbound Marketing)

263 views

ইনবাউন্ড মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল, যেখানে গ্রাহকদের আকর্ষণ করার জন্য মানসম্পন্ন ও প্রাসঙ্গিক কনটেন্ট তৈরি করা হয়। ইনবাউন্ড মার্কেটিং এর মাধ্যমে মার্কেটিং করা হলে খুব সহজেই টার্গেটেড অডিয়েন্সের মাঝে পৌছানো সম্ভব। আমরা ফেইসবুকে প্রতিদিনিই বিভিন্ন কিছুর অ্যাড দেখে থাকি। তারপর আমাদের কাছে মাঝে মাঝে ইমেল ও আসে বিভিন্ন বিষয়ের উপর। এই যে কোন কম্পানি বা ব্যাবসায় প্রতিষ্ঠান ফেইসবুক অ্যাড বা যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলি ,ইমেইল, নিউজলেটার এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ব্যবহার করে আমাদের কাছে মার্কেটিং করে থাকে এটাই ইনবাউন্ড মার্কেটিং এর কৌশল।

ইনবাউন্ড মার্কেটিং মানসম্মত কন্টেন্ট তৈরির উপর ফোকাস করে, যা গ্রাহকদের আকর্ষণ করে এবং তাদের পদক্ষেপ নিতে বাধ্য করে। ইনবাউন্ড মার্কেটিং এর অন্যতম লক্ষ্য হলো গ্রাহকদের সমস্যার সমাধান প্রদান করা এবং ধীরে ধীরে তাদের আস্থা অর্জন করা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা। ইনবাউন্ড মার্কেটিং এর খরচ অন্যন্য মার্কেটিং এর তুলানায় অনেক কম এবং সবচেয়ে বেশি কার্যকর।

Swipe or use to move between inshorts

More to Read