Skip to main content
← PrevNext →
Digital Marketing

Drip Campaign

130 views

ধরুন, কেউ আপনার কোর্সে আগ্রহ দেখিয়েছে। আপনি যদি তাকে একসাথে ১০টা ইমেইল পাঠাও, সে বিরক্ত হবে। কিন্তু যদি ১ম দিনে পরিচিতিমূলক, ৩য় দিনে সফল শিক্ষার্থীর গল্প, ৫ম দিনে অফার পাঠাও তবে সে আগ্রহ পাবে। এটাকেই বলে Drip Campaign।

Drip Campaign মানে হলো, নির্দিষ্ট সময় ধরে, ধারাবাহিকভাবে ইমেইল পাঠানো। এতে করে গ্রাহক তথ্য গ্রহণ করতে পারে ধীরে ধীরে এবং বিরক্ত হয় না।

এটা অনেকটা শিক্ষকের মতো, যে ধাপে ধাপে পড়ায়। প্রথমে বেসিক, পরে ডিটেইলস, তারপর হোমওয়ার্ক। Drip Campaign-এও তাই হয় আগে ওয়ার্ম আপ ইমেইল, পরে অফার, শেষে কনভার্সন। এই ক্যাম্পেইনগুলো সফটওয়্যারের সাহায্যে অটোমেটিক চলে, একবার সেট করলেই নিজে নিজে নির্দিষ্ট সময়ে চলে যায়।

Swipe or use to move between inshorts

More to Read