Skip to main content
← PrevNext →
Investment

বিটা কোফিশিয়েন্ট

220 views

বিটা কোফিশিয়েন্ট একটি সংখ্যা যা শেয়ার বা পোর্টফোলিওর ঝুঁকি পরিমাপ করে। এটি দেখায় যে, কোনো শেয়ার বা পোর্টফোলিও বাজারের (যেমন স্টক মার্কেট ইনডেক্স) তুলনায় কতটা ঝুঁকিপূর্ণ বা পরিবর্তনশীল।

যদি বিটা ১ হয়, তাহলে তার মানে শেয়ারটির ঝুঁকি বাজারের সাধারণ ঝুকিঁর মতোই। অর্থাৎ, শেয়ারটি বাজারের মতোই ওঠানামা করবে। যদি বিটা ১ এর বেশি হয়, যেমন ১.৫, তাহলে শেয়ারটি বাজারের চেয়ে বেশি ওঠানামা করবে এবং ঝুঁকিও বেশি হবে। আর যদি বিটা ১ এর কম হয়, যেমন ০.৫, তাহলে শেয়ারটি বাজারের চেয়ে কম ওঠানামা করবে এবং কম ঝুঁকিপূর্ণ হবে।

বিনিয়োগকারীরা বিটা কোফিশিয়েন্ট ব্যবহার করে শেয়ার বা পোর্টফোলিওর ঝুঁকি বুঝে তার উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন।

Swipe or use to move between inshorts

More to Read