Skip to main content
← PrevNext →
Digital Marketing

Traffic Source

105 views

যখনই কেউ আপনার ওয়েবসাইটে আসে, প্রশ্ন ওঠে — সে কোথা থেকে এলো? গুগল থেকে, ফেসবুক থেকে, না কোনো ইমেইল লিংক থেকে? এই যে আগমনের উৎস, একেই বলে Traffic Source।

Traffic Source বোঝায়, একজন ভিজিটর কোথা থেকে এসে আপনার ওয়েবসাইটে পৌঁছেছে। এটা বুঝতে পারলে আপনি জানবে কোন প্ল্যাটফর্ম আপনার জন্য বেশি কার্যকর। উদাহরণ হিসেবে ধরেন, যদি দেখেন গুগল সার্চ থেকেই বেশিরভাগ মানুষ আসছে, তাহলে বুঝতে হবে আপনার SEO ভালো কাজ করছে।

Traffic Source প্রধানত কয়েক রকম — অর্গানিক (সার্চ করে আসা), ডিরেক্ট (সরাসরি URL লিখে আসা), রেফারেল (অন্য সাইট থেকে আসা), এবং পেইড (বিজ্ঞাপন থেকে আসা)। এই তথ্যগুলো গুগল অ্যানালিটিক্স-এর মতো টুল দিয়ে খুব সহজে জানা যায়। সবচেয়ে বড় কথা, ট্রাফিক সোর্স জানলে আপনি আপনার মার্কেটিং পরিকল্পনা আরও ভালোভাবে করতে পারবেন।

Swipe or use to move between inshorts

More to Read