Skip to main content
← PrevNext →
Investment

শর্ট-সেলিং

287 views

শর্ট-সেলিং হচ্ছে একটি বিনিয়োগ স্ট্র্যাটেজি, যেখানে একজন বিনিয়োগকারী তার ব্রোকারের নিকট হতে কিছু পরিমাণ শেয়ার ধার হিসেবে নিয়ে তা মার্কেটে বিক্রয় করে দেয়। এর উদ্দেশ্যে হচ্ছে পরবর্তীতে উক্ত শেয়ার আরো কম মূল্যে ক্রয় করা।

পরবর্তীতে পুনঃক্রয় করা শেয়ার সে তার ব্রোকারকে দিয়ে দেয় এবং ক্রয়-বিক্রয় মূল্যের পার্থক্যকে সে মুনাফা হিসেবে নিজের কাছে রেখে দেয়।

শর্ট-সেলিং অত্যন্ত ঝুকিঁপূর্ণ স্ট্র্যাটেজি হিসেবে বিবেচিত হয়। কারণ শেয়ারের দাম যদি হ্রাস না পেয়ে উলটো বৃদ্ধি পায়, তাহলে বিনিয়োগকারীকে আরো বেশি দামে সেই শেয়ারগুলো ক্রয় করতে হবে।

Swipe or use to move between inshorts

More to Read