Digital Marketing
Domain Rating (DR)
160 views
Domain Rating বা DR হলো একটি স্কোর, যা বলে দেয় একটি ওয়েবসাইটের কতটা শক্তিশালী ব্যাকলিংক প্রোফাইল আছে। স্কোরটি সাধারণত ০ থেকে ১০০-এর মধ্যে হয়।
যদি আমরা মনে করি যে,আপনার DR হলো ৭০, তার মানে আপনার ওয়েবসাইটে অনেক ভালো ও বিশ্বাসযোগ্য লিংক আছে। এর ফলে গুগল আপনাকে গুরুত্ব দেয়।
DR বাড়ে ভালো ব্যাকলিংক পেলে, মানে আপনি যখন বড় বড় ওয়েবসাইট থেকে লিংক পাবেন। আবার DR কমে যদি স্প্যাম লিংক বেশি থাকে। DR সরাসরি গুগলের র্যাংকিং ফ্যাক্টর না হলেও এটি একটি ভালো ইঙ্গিত দেয় ওয়েবসাইট কতটা শক্তিশালী।