3 articles
একক মালিকানা ব্যবসা হলো এমন ধরণের একটি ব্যবসা কাঠামো যেখানো কেবল একজন ব্যক্তি ই কোন একটি বিজনেস এর সকল দিক পরিচালনা করে থাকেন। এক্ষেত্রে তিনি তার বিজনেসের সকল ঋণ এবং দায়িত্বের দায়ভার হন। বাংলাদেশে একক মালিকানা ব্যবসা (Sole Proprietorship Business) শুরু করা অত্যন্ত সহজ একটি কাজ। এর জন্য প্রয়োজন শুধু Registrar of Joint Stock Companies and Firms (RJSC) এ আপনার ব্যবসা টি রেজিস্টার করার মাধ্যমে প্রয়োজনীয় সকল লাইসেন্স কিংবা পারমিট সংগ্রহ করা। দেশের মধ্যে উদ্যোক্তা হিসেবে নতুন কোন কর্মসংস্থান তৈরীর ক্ষেত্রে একক মালিকানাসম্পন্ন ব্যবসা খুবই কার্যকরী একটি পন্থা।

প্রফেসর থমাসের মতে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তির দ্বারা সংগঠিত সংঘ কর্তৃক পরিচালিত কারবারই অংশীদারি কারবার নামে পরিচিত। অংশীদারি ব্যবসা বলতে সহজ ভাষায় বুঝায়, যখন দুজন বা তার চাইতে অধিক সংখ্যক মানুষ নিজেদের মূলধন একত্রে করে কোন একটি নির্দিষ্ট ব্যবসায়িক চুক্তির মাধ্যমে ব্যবসায়ে বিনিয়োগ করেন এবং ব্যবসা থেকে অর্জিত মুনাফা এবং দায় নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী বন্টন বা ভাগ করে নেন। ব্যবসায় একাধিক ব্যক্তির অংশ থাকায় এবং একাধিক ব্যক্তি মিলে ব্যবসা শুরু করেন এবং চুক্তি অনুযায়ী পরিচালনা করেন বলেই একে অংশীদারি ব্যবসা বলা হয়।

মূলত, আইনের যে শাখা ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, তাকেই ব্যবসায়িক আইন বলে। অর্থাৎ, যে আইনের অধীনে একটি দেশের সমস্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় — সেটাই ব্যবসায়িক আইন। চুক্তি করা থেকে শুরু করে কর্মী নিয়োগ, পণ্য বিক্রয়, কোম্পানি গঠন এবং কর পরিশোধ — সবকিছুর পেছনেই কোনো না কোনো ব্যবসায়িক আইন কাজ করে। ফলত, একজন সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চাইলে এই আইনগুলো জানা এবং মেনে চলা একান্ত জরুরি।

ব্যবসায়িক আইন নির্ধারণ করে কোম্পানি কীভাবে গঠিত, পরিচালিত এবং বিলুপ্ত হয়। চুক্তি প্রয়োগ থেকে বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষা পর্যন্ত, আইনি কাঠামো বোঝা উদ্যোক্তাদের ব্যয়বহুল বিরোধ এড়াতে সাহায্য করে।