Digital Marketing
Ad Rank
177 views
গুগলে কিছু সার্চ করলে উপরে কিছু অ্যাড দেখা যায়। কিন্তু কে উপরে থাকবে? এটা নির্ভর করে Ad Rank-এর ওপর। Ad Rank হলো একটি স্কোর যা নির্ধারণ করে কোন বিজ্ঞাপন কোন পজিশনে দেখানো হবে।
Ad Rank মূলত দুইটি জিনিস দেখে আপনার বিড কত, এবং আপনার বিজ্ঞাপনের কোয়ালিটি স্কোর। মানে আপনি কত টাকা দিতে রাজি এবং আপনার অ্যাড কতো ভালো। শুধু বেশি বিড করলেই হবে না, যদি অ্যাড ভালো না হয়।
ধরা যাক, আপনি ১০ টাকা বিড করলেন, আর একজন ৮ টাকা দিলো কিন্তু তার অ্যাড বেশি রিলেভেন্ট তাহলে সে উপরে থাকবে। Ad Rank ভালো রাখতে হলে কিওয়ার্ড ঠিকভাবে ব্যবহার করতে হবে, অ্যাডের ভাষা আকর্ষণীয় করতে হবে এবং ল্যান্ডিং পেজ ইউজার ফ্রেন্ডলি হতে হবে।