Skip to main content
← PrevNext →
Digital Marketing

অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

135 views

অ্যাফিলিয়েট মার্কেটিং একটি অনলাইন আয়ের পদ্ধতি, যেখানে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার করে কমিশন অর্জন করেন। এখানে আপনি নিজে কোনো পণ্য তৈরি বা স্টক না করেও শুধুমাত্র প্রচারের মাধ্যমে আয় করতে পারেন। বর্তমানে মানুষ ওয়েবসাইট বানিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসেই ইনকাম করছে।

ধরুন, আপনি একটি ব্লগ বা ইউটিউব চ্যানেল চালান। আপনি কোনো নির্দিষ্ট পণ্যের রিভিউ বা টিউটোরিয়াল তৈরি করলেন এবং সেই পণ্যের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার কনটেন্টে যুক্ত করলেন। ব্যাস তাতেই হয়ে গেল। যদি কোনো দর্শক সেই লিঙ্কে ক্লিক করে পণ্যটি কিনে, তাহলে আপনি নির্ধারিত কমিশন পাবেন। ধরুন, আপনি যদি Daraz এর অ্যাফিলিয়েট হন, তাহলে আপনি তাদের পণ্যের লিঙ্ক আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারেন। যদি কেউ সেই লিঙ্কে ক্লিক করে পণ্য কেনে, তাহলে আপনি কমিশন পাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোনো পণ্য তৈরি বা স্টক করতে হয় না। কম খরচেই শুরু করতে পারবেন।আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারেন।

Swipe or use to move between inshorts

More to Read

অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) - Georenus