Digital Marketing
NoFollow Link
156 views
সব লিংক গুগলকে বলে, "এই লিংকের পেছনে যেও।" কিন্তু NoFollow লিংক বলে, "এই লিংকের পেছনে যানয়ার দরকার নেই।" এটা মূলত সার্চ ইঞ্জিনকে নির্দেশনা দেয়।
ধরেন আপনি কমেন্ট সেকশনে বা বিজ্ঞাপন সাইটে কোনো লিংক দিলেন, তখন সেটিতে NoFollow অ্যাট্রিবিউট দেওয়া হয়। যাতে গুগল বুঝে, এটি ভরসাযোগ্য লিংক নয় বা এটার র্যাংক বাড়াতে চায় না।
এটি স্প্যাম ঠেকাতে সাহায্য করে। তবে এটি ভিজিটরদের জন্য কাজ করে। মানে কেউ ক্লিক করলে ঠিকই লিংকে যাবে, শুধু সার্চ ইঞ্জিন এটাকে র্যাংকে গণ্য করবে না। NoFollow লিংক SEO-র নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং স্প্যাম লিংক বা অবিশ্বাসযোগ্য লিংক ঠেকাতে ব্যবহৃত হয়।