Digital Marketing
Meta Title
120 views
একবার গুগলে কিছু সার্চ করলে আপনি দেখতে পাবেন প্রতিটি রেজাল্টের উপরে নীল রঙের একটি বড় লেখা থাকে। এটিই হলো Meta Title।
Meta Title হলো আপনার ওয়েবসাইট বা পেজের এমন একটি টাইটেল যা সার্চ ইঞ্জিনে দেখা যায়। এটি দেখে মানুষ বুঝতে পারে এই লিংকে কী আছে। এই টাইটেলটি হতে হয় আকর্ষণীয় এবং সংক্ষিপ্ত। কারণ মানুষ প্রথমেই এটি দেখে সিদ্ধান্ত নেয় সে ক্লিক করবে কি না। গুগল সাধারণত ৫০-৬০ ক্যারেক্টার পর্যন্ত মেটা টাইটেল দেখায়।
Meta Title-এ অবশ্যই মূল কিওয়ার্ড থাকা দরকার। যেমন, আপনি যদি "ফেসবুক মার্কেটিং" নিয়ে লিখেন, তবে এই শব্দ দুটি টাইটেলে থাকা জরুরি। Meta Title শুধু পাঠকের জন্য না, বরং SEO-র জন্যও খুব গুরুত্বপূর্ণ। এটি যদি ভালো হয়, তাহলে ওয়েবসাইটে ভিজিটর বাড়ে, CTR (Click Through Rate) বাড়ে।