Skip to main content
← PrevNext →
Digital Marketing

Alt Text (Image Alt Attribute)

117 views

আপনি নিশ্চয়ই কখনো কখনো এমন ওয়েবপেজ দেখেছেন যেখানে ছবির বদলে শুধু একটা লেখা থাকে, যেমন "image not found" বা অন্য কিছু। এই লেখাটাই অনেক সময় Alt Text হয়।

Alt Text মানে হচ্ছে ছবির বিকল্প টেক্সট। যদি কোনো কারণে ছবি লোড না হয়, তখন এই লেখাটি দেখা যায়। আর এটি শুধু পাঠকের জন্য নয়, বরং সার্চ ইঞ্জিনও এই লেখার মাধ্যমে বুঝে ছবি কী সম্পর্কে।

ধরা যাক, আপনি একটি আপেল বিক্রির পেজে একটি আপেলের ছবি দিয়েছো এবং Alt Text দিয়েছো "তাজা লাল আপেল"। এতে গুগল বুঝবে ছবিটি কী নিয়ে। ফলে ইমেজ সার্চেও আপনার ছবি র‍্যাংক করতে পারে। SEO দিক থেকেও Alt Text অনেক গুরুত্বপূর্ণ। কারণ সার্চ ইঞ্জিন ছবি 'দেখতে' পারে না, তবে Alt Text পড়ে বুঝে। তাই প্রতিটি ছবিতে যথাযথ এবং ছোট করে Alt Text লিখে দেওয়া উচিত।

Swipe or use to move between inshorts

More to Read