Digital Marketing
Anchor Text
225 views
একটি লিংক যখন কোনো শব্দ বা বাক্যের উপর দেওয়া হয়, তখন সেই অংশটুকুই Anchor Text। এটি দেখে পাঠক বুঝে সে ক্লিক করলে কোথায় যাবে।
উদাহরণ হিসেবে মনে করুন, — "ফেসবুক মার্কেটিং গাইড পড়তে এখানে ক্লিক করুন।" এখানে "ফেসবুক মার্কেটিং গাইড" অংশটি যদি লিংক করা থাকে, সেটাই হলো Anchor Text।
এটি স্পষ্ট, প্রাসঙ্গিক এবং কিওয়ার্ডসমৃদ্ধ হলে ভালো হয়। যেমন শুধু "এখানে ক্লিক করুন" না লিখে যদি লেখা হয় "SEO শেখার সম্পূর্ণ গাইড", তাহলে পাঠক ও গুগল উভয়েই বুঝে যাবে কী আছে। Anchor Text SEO-র জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এটি সার্চ ইঞ্জিনকে বলে দেয়, যেই পেজে পাঠানো হচ্ছে সেটা কী সম্পর্কে। তবে একই কিওয়ার্ড দিয়ে বারবার Anchor Text দিলে গুগল সন্দেহ করতে পারে। তাই প্রাকৃতিকভাবে ও বৈচিত্র্য এনে লিংক দেওয়া উচিত।