Skip to main content
← PrevNext →
Digital Marketing

Attribution Model

61 views

অনেক সময় আপনি হয়তো ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখলেন, পরে আবার গুগলে কিছু সার্চ করলে, তারপর কোনো ব্লগে গিয়ে সেই পণ্যের লিংকে ক্লিক করে কিনে ফেললে। তাহলে প্রশ্ন হচ্ছে—আপনার কেনাকাটার কৃতিত্বটা কার? ফেসবুকের? গুগলের? নাকি ব্লগের? এই কৃতিত্ব বা অবদান বুঝিয়ে দেওয়ার পদ্ধতিটাকেই বলে Attribution Model।

Attribution Model হলো একটি পদ্ধতি, যেটা ব্যবহার করে বোঝা যায়, কোন কোন মার্কেটিং চ্যানেল বা মাধ্যম বিক্রিতে অবদান রাখছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে ব্যবসায়ী বুঝতে পারবেন কোন মাধ্যম বেশি কার্যকর।

এই মডেল বিভিন্ন ধরনের হয়। যেমন "First Click Attribution" হলে প্রথম যেই লিংক বা বিজ্ঞাপনের মাধ্যমে ভিজিটর এসেছিলো, তার কৃতিত্ব দেওয়া হয়। আবার "Last Click Attribution" হলে শেষ যেই লিংকে ক্লিক করে ক্রয় করেছিলো, তার কৃতিত্ব পায়। আর "Linear Attribution" হলে প্রতিটি ধাপে সমানভাবে অবদান দেওয়া হয়। বড় ব্যবসায় এই মডেল ব্যবহার করে তারা বুঝে ফেলে, তাদের টাকার বিনিময়ে সবচেয়ে কার্যকর মাধ্যম কোনটি।

Swipe or use to move between inshorts

More to Read