ব্যাকলিংক (Backlink) এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে খুব সহজেই আরেকটি ওয়েবসাইটে নিয়ে যেটা পারবেন। এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি আপনার ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা এবং র্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করে যেমন, বাংলাদেশের শেয়ার মার্কেট সর্ম্পকে বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন। এখন কেউ যদি উক্ত লাল লিখার ওপর ক্লিক করে তাহলে সে শেয়ার মার্কেট সর্ম্পকে অন্য একটি ওয়েবসাইটে বা নিজের লেখা অন্য আর্টিকেলে চলে যাবে।
সাধারণভাবে বলতে গেলে, কোন ওয়েবপেজে যত বেশি ব্যাকলিংক রয়েছে, সেটা র্যাঙ্ক করার সম্ভাবনা তত বেশি থাকে। ব্যাকলিংকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। ডু-ফলো এবং নো-ফলো। ডু-ফলো লিংক এর মাধ্যমে সার্চ ইঞ্জিনের নির্ভরযোগ্য ওয়েবসাইটে লিঙ্ক প্রদান ব্যবহার করা হয়। এই ধরনের লিংক ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা ও র্যাঙ্কিং উন্নত করতে সহায়তা করে। আর নো-ফলো হচ্ছে ব্যবহারকারীর তৈরি কনটেন্টেই লিংকিং করা। এর ফলে SEO তে তেমন প্রভাব না ফেললেও এটি ট্রাফিক বাড়াতে পারে।