Skip to main content
← PrevNext →
Digital Marketing

Keyword

119 views

ডিজিটাল দুনিয়ায় Keyword বা কীওয়ার্ড একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ। সহজ ভাষায় বললে, মানুষ গুগলে বা অন্য সার্চ ইঞ্জিনে যে শব্দ বা বাক্য লিখে কিছু খোঁজে, সেটাই হচ্ছে কীওয়ার্ড। যেমন কেউ যদি লিখে "সস্তায় মোবাইল ফোন", তাহলে এই পুরো বাক্যটাই এক ধরনের কীওয়ার্ড।

যারা অনলাইন ব্যবসা করে বা ব্লগ লেখে, তারা চায় তাদের ওয়েবসাইট যেন মানুষ সহজেই খুঁজে পায়। এজন্য তারা তাদের কনটেন্টে কীওয়ার্ড ব্যবহার করে। কারণ সার্চ ইঞ্জিন ঠিক এই কীওয়ার্ডের মাধ্যমেই বুঝে – কোন ওয়েবসাইট কোন বিষয়ে।

কীওয়ার্ড দুই ধরনের হয়। একটি হচ্ছে Short-tail Keyword। যেমন "জুতো", "মোবাইল", "ল্যাপটপ"। আরেকটি হচ্ছে Long-tail Keyword যেমন "বাংলাদেশে ভালো মানের সস্তা জুতো", "২০২৫ সালের সেরা ল্যাপটপ"। Long-tail কীওয়ার্ডে প্রতিযোগিতা কম হয়, তাই ছোট ব্যবসার জন্য এগুলো বেশি উপযোগী।

Swipe or use to move between inshorts

More to Read

Keyword - Georenus