Digital Marketing
Email Deliverability
75 views
ইমেইল মার্কেটিংয়ে আপনি যদি হাজার ইমেইল পাঠান কিন্তু কেউ তা ইনবক্সে না পায়, তাহলে সে মার্কেটিং কোনও কাজে আসে না। এখানেই "Email Deliverability" গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মানে হলো, আপনার পাঠানো ইমেইল কতটা সফলভাবে রিসিভারের ইনবক্সে পৌঁছায়।
আপনি একটি কোর্স বিক্রি করছেন এবং আগ্রহীদের জন্য নিউজলেটার পাঠান। কিন্তু অনেকেই বলেন তারা ইমেইল পাননি। আপনি যদি ইনবক্সের বদলে স্প্যামে চলে যান, তবে সেই ইমেইল পড়ে না কেউই। এ কারণে ইমেইল ভালোভাবে ডেলিভার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
ভালো Deliverability বজায় রাখতে হলে নির্ভরযোগ্য ইমেইল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। এছাড়া স্প্যামি শব্দ এড়িয়ে চলা, ক্লিন লিস্ট রাখা এবং DKIM, SPF, এবং DMARC কনফিগারেশন ঠিকভাবে সেট করা থাকলে ইমেইল সার্ভারগুলো বুঝতে পারে আপনি আসল প্রেরক।