Digital Marketing
Email Segmentation
124 views
মনে করুন, আপনি একটি অনলাইন শপ চালান। আপনার ক্রেতাদের কেউ জামা কেনে, কেউ জুতা, কেউ আবার কসমেটিক্স। এখন যদি আপনি সবার ইনবক্সে একসাথে শুধু জুতা নিয়ে ইমেইল পাঠাও, তখন জামা বা কসমেটিক্সের ক্রেতারা বিরক্ত হতে পারে। এখানেই কাজ দেয় Email Segmentation।
Email Segmentation মানে হলো গ্রাহকদের ভিন্ন ভিন্ন দলে ভাগ করা, যেন তারা শুধু তাদের পছন্দ অনুযায়ী ইমেইল পায়। সেগমেন্টেশন করতে হলে প্রথমে জানতে হবে কে কী কিনেছে, কে কখন ওয়েবসাইটে ঢুকেছে, কে সাবস্ক্রাইব করেছে অথচ এখনও কিছু কেনেনি।
ভালো segmentation মানে হলো বেশি রিলেভেন্ট কনটেন্ট পাঠানো। এতে ওপেন রেট বাড়ে, বিক্রি বাড়ে, এবং গ্রাহক সন্তুষ্ট থাকে। অনেক ইমেইল প্ল্যাটফর্ম যেমন Mailchimp, ConvertKit, ActiveCampaign এসব সেগমেন্টেশন ফিচার দেয়।