Skip to main content
← PrevNext →
Digital Marketing

Google Search Console

62 views

গুগল সার্চ কনসোল (Google Search Console) হলো গুগলের ফ্রি একটি টুল, যা ওয়েবসাইট মালিকদের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনার ওয়েবসাইট গুগলে কীভাবে পারফর্ম করছে, কোন কোন কীওয়ার্ডে র‍্যাঙ্ক করছে, কতজন আপনার সাইটে আসছে গুগল সার্চ থেকে, এমনকি গুগল বট আপনার সাইট পড়তে পারছে কিনা – সব তথ্য এক জায়গায় দেখায়।

ধরে নিই, আপনি একটি ব্লগ লিখেছেন "সাশ্রয়ী হোটেল কক্সবাজারে" নিয়ে। আপনি বুঝতে চান, গুগলে লোকজন কী লিখে আপনার ব্লগে আসছে – "সস্তা হোটেল কক্সবাজার", না "বাজেট হোটেল কক্সবাজার"? সার্চ কনসোলে আপনি দেখতে পাবেন, কোন শব্দে কত ইমপ্রেশন, কত ক্লিক, CTR (Click Through Rate) – সব কিছু। এক কথায়, আপনার ওয়েবসাইটের SEO-এর ডাক্তারের রিপোর্ট হলো এই সার্চ কনসোল।

Swipe or use to move between inshorts

More to Read