Skip to main content
← PrevNext →
Digital Marketing

Influencer Engagement Rate

112 views

Influencer Engagement Rate বোঝায়, কোনো ইনফ্লুয়েন্সারের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বা ক্লিকের হার। অর্থাৎ, তারা যেসব কনটেন্ট পোস্ট করেন, সেগুলোতে তাদের ফলোয়াররা কতটা রেসপন্স করছে।

একজন ইনফ্লুয়েন্সারের ১০,০০০ ফলোয়ার আছে। তিনি একটি প্রোডাক্ট রিভিউ পোস্ট করলেন এবং তাতে ৫০০ জন লাইক দিলো, ৫০ জন কমেন্ট করলো। তাহলে তার Engagement Rate প্রায় ৫.৫%। এটি একটি ভালো রেট ধরা হয়।

এই রেট যত বেশি, ততই বোঝা যায় যে ইনফ্লুয়েন্সারের ফলোয়াররা সক্রিয় এবং তার কথায় গুরুত্ব দেয়। ব্র্যান্ড যখন কোনো ইনফ্লুয়েন্সারকে প্রমোশনের জন্য বেছে নেয়, তখন তারা শুধু ফলোয়ার দেখে না—Engagement Rate দেখে। কারণ, সত্যিকারের রেজাল্ট আসে সেই ইনফ্লুয়েন্সারদের থেকে, যাদের পোস্টে মানুষ সাড়া দেয়।

Swipe or use to move between inshorts

More to Read