Digital Marketing
Lead Magnet
69 views
আপনি যদি কাউকে বলো, "আমাকে আপনার ইমেইল দাও", কেউ দিবে না। কিন্তু যদি বলো, "এই ফ্রি ইবুকটি পেতে ইমেইল দিন" তখন অনেকে ইমেইল দিবে। এই অফারকেই বলে Lead Magnet।
Lead Magnet হলো এমন কিছু যা আপনি বিনামূল্যে অফার করেন, যাতে করে কেউ তার নাম বা ইমেইল দিয়ে দেয়। এটা হতে পারে ফ্রি গাইড, ভিডিও ক্লাস, চেকলিস্ট, ওয়েবিনার, ছাড়ের কুপন যেকোনো কিছু।
ভালো লিড ম্যাগনেট তৈরি করতে হলে জানতে হবে আপনার টার্গেট অডিয়েন্সের সমস্যাগুলো। তারপর তাদের প্রয়োজন মেটাতে কিছু বানাতে হবে। সারাংশে, Lead Magnet এমন একটি বিনামূল্যের উপহার যা আপনি গ্রাহকের কন্টাক্ট ইনফো পাওয়ার জন্য ব্যবহার করেন।