Digital Marketing
Lead Nurturing
97 views
কেউ আপনার কোর্সের ল্যান্ডিং পেজে এলো, নাম আর ইমেইল দিলো, কিন্তু কিছুই কিনলো না। এখন আপনি যদি তাকে ধাপে ধাপে দরকারি তথ্য পাঠাও—যেমন কীভাবে কোর্স তাকে সাহায্য করবে, সফল শিক্ষার্থীর গল্প, ডিসকাউন্ট অফার তাহলে সে এক সময় কোর্স কিনতে আগ্রহী হতে পারে। এই প্রক্রিয়াকে বলে Lead Nurturing।
এটা হলো এমন এক ধারাবাহিক কৌশল যেখানে সম্ভাব্য কাস্টমারকে ধাপে ধাপে মূল্যবান কনটেন্ট দিয়ে রিলেশন তৈরি করা হয়। তাড়াহুড়ো না করে ধৈর্যের সাথে তাকে প্রস্তুত করা হয় কেনার জন্য।
Lead Nurturing করতে পারলে শুধু বিক্রিই বাড়ে না, বিশ্বস্ত ক্রেতাও পাওয়া যায়। এই প্রক্রিয়ার জন্য ইমেইল অটোমেশন খুব গুরুত্বপূর্ণ। অটোরেসপন্ডার, সেগমেন্টেশন ও ড্রিপ ক্যাম্পেইনের মাধ্যমে এটা করা যায়।