Skip to main content
← PrevNext →
Digital Marketing

Quality Score

74 views

কোয়ালিটি স্কোর একটি ডিজিটাল বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ ধারণা, বিশেষ করে গুগল অ্যাডসের ক্ষেত্রে। এটি একটি স্কোর যা বলে দেয় আপনার বিজ্ঞাপন, কীওয়ার্ড এবং ল্যান্ডিং পেজ কতটা প্রাসঙ্গিক ও মানসম্পন্ন। এই স্কোর সাধারণত ১ থেকে ১০ এর মধ্যে হয়। যত ভালো স্কোর, তত কম খরচে বেশি ভালো ফল পাওয়া যায়।

ধরা যাক, আপনি অনলাইনে জুতা বিক্রি করেন। আপনি যদি "সাশ্রয়ী দামে ছেলেদের জুতা" কীওয়ার্ড দিয়ে বিজ্ঞাপন দেন, কিন্তু ল্যান্ডিং পেজে থাকে মেয়েদের স্যান্ডেল, তাহলে আপনার কোয়ালিটি স্কোর কমে যাবে। কারণ বিজ্ঞাপন আর ওয়েবসাইটের কনটেন্ট মিলছে না।

কোয়লিটি স্কোর বাড়ালে বিজ্ঞাপন খরচ কমে এবং ভালো অবস্থানে বিজ্ঞাপন দেখানো হয়। এটি বিজ্ঞাপনদাতার জন্য অনেক লাভজনক। শুধু টাকা খরচ করলেই হবে না, বিজ্ঞাপনটি কাস্টমারের জন্য প্রাসঙ্গিক কিনা সেটাই বেশি জরুরি।

Swipe or use to move between inshorts

More to Read