Skip to main content
← PrevNext →
Digital Marketing

রেফারেল প্রোগ্রাম (Referral Program)

72 views

রেফারেল প্রোগ্রাম হলো "মুখে মুখে প্রচার" এর ডিজিটাল রূপ। এ পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠান তাদের বিদ্যমান গ্রাহকদের উৎসাহিত করে নতুন গ্রাহক আনতে। যখন একজন গ্রাহক তার পরিচিতদের কোনো পণ্য বা সেবা সুপারিশ করে এবং সেই সুপারিশের ভিত্তিতে নতুন গ্রাহক আসে, তখন প্রতিষ্ঠান সেই মূল গ্রাহককে পুরস্কৃত করে, এভাবেই রেফারেল প্রোগ্রাম কাজ করে থাকে।

ধরুন, আপনি একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করেন। অ্যাপটি আপনাকে একটি রেফারেল কোড দেয়, যা আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। যদি আপনার বন্ধু সেই কোড ব্যবহার করে অ্যাপে সাইন আপ করে এবং প্রথম অর্ডার করে, তাহলে আপনি একটি ডিসকাউন্ট কুপন বা ক্যাশব্যাক পান। এভাবেই রেফারেল প্রোগ্রাম কাজ করে। যেমন, Ubar এর নাম তো শুনেছেন নিশ্চয়ই। Ubar নতুন ব্যবহারকারীকে রেফার করলে উভয়েই রাইডে ডিসকাউন্ট দিয়ে থাকে।

Swipe or use to move between inshorts

More to Read