Skip to main content
← PrevNext →
Digital Marketing

Social Listening

116 views

Social Listening মানে হলো, অনলাইনে মানুষ কী বলছে—তা মনোযোগ দিয়ে শোনা। এটি কেবল নিজের ব্র্যান্ড সম্পর্কেই নয়, বরং প্রতিযোগী, মার্কেট ট্রেন্ড এবং গ্রাহকের চাহিদা সম্পর্কেও জানা।

আপনি একটি কসমেটিকস কোম্পানি চালান। হঠাৎ একদিন টুইটারে দেখলেন অনেকে বলছে, "এই ব্র্যান্ডের নতুন লিপস্টিক চটচটে হয়ে যায়।" তখন যদি আপনি Social Listening করেন, অর্থাৎ এসব মন্তব্য বিশ্লেষণ করেন, তাহলে খুব দ্রুত বুঝতে পারবে সমস্যা কোথায় এবং তা ঠিক করার সুযোগ পাবে।

অনেকে Social Monitoring এবং Listening গুলিয়ে ফেলে। Monitoring মানে কেবল মেনশন খেয়াল করা, আর Listening মানে সবকিছু বিশ্লেষণ করে অ্যাকশন নেওয়া। এটি করতে কিছু টুল ব্যবহার করা যায় যেমন Hootsuite, Sprout Social, Brand24 ইত্যাদি।

Swipe or use to move between inshorts

More to Read

Social Listening - Georenus