Digital Marketing
Tag Manager
160 views
আপনি যদি অনেকগুলো মার্কেটিং টুল ব্যবহার করেন, যেমন ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিকস, বা কনভার্সন ট্র্যাকিং কোড, তাহলে প্রতিটি পেজে আলাদা আলাদা কোড বসাতে হয়। এটি সময়সাপেক্ষ এবং ঝামেলার। Google Tag Manager (GTM) এই ঝামেলা দূর করে।
ধরুন আপনি একটি ই-কমার্স সাইট চালান। আপনি চান কাস্টমার কখন পণ্য কিনলো, কখন ওয়েবসাইট ছাড়লো সব ট্র্যাক করতে। Tag Manager এক জায়গা থেকেই সব ট্র্যাকিং কোড নিয়ন্ত্রণ করতে দেয়, ফলে কোড এলোমেলো হয় না এবং ওয়েবসাইট দ্রুত চলে।
এছাড়া ডেভেলপার ছাড়াও মার্কেটাররা নিজেরাই ট্যাগ বসাতে পারে, যেটা সময় বাঁচায়। GTM-এ কন্ডিশন সেট করা যায় যেমন, "এই ট্যাগটি শুধু তখন কাজ করবে যখন কেউ থ্যাঙ্ক ইউ পেজে যাবে।"