Digital Marketing
User-Generated Content (UGC)
240 views
User-Generated Content বা UGC হলো এমন কনটেন্ট, যা গ্রাহক বা ব্যবহারকারী নিজের ইচ্ছায় তৈরি করে এবং আপনার ব্র্যান্ড বা প্রোডাক্টের নাম জড়িয়ে পোস্ট করে।
আপনি একটি টি-শার্ট ব্র্যান্ড চালান। একজন কাস্টমার সেই টি-শার্ট পরে ছবি তুললো এবং ইনস্টাগ্রামে পোস্ট করলো #YourBrand দিয়ে। এটিই হলো UGC। সে নিজে থেকেই আপনার পণ্য নিয়ে কনটেন্ট তৈরি করেছে।
UGC ব্র্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এটি Social Proof তৈরি করে, মানুষের বিশ্বাস বাড়ায় এবং অন্যদের উৎসাহিত করে পণ্য কেনার জন্য। এই ধরনের কনটেন্ট সাধারণত অনেক বেশি বিশ্বাসযোগ্য কারণ এটা পেইড নয়—মানুষ নিজের অভিজ্ঞতা থেকেই শেয়ার করে। UGC কেবল ছবি বা রিভিউ নয়, ভিডিও, ব্লগ পোস্ট, এমনকি কমেন্টও হতে পারে।