Skip to main content
← PrevNext →
Investment

কনজিউমার স্টেপলস

256 views

কনজিউমার স্টেপলস হলো সেই পণ্যসমূহ যেগুলো মানুষ প্রতিদিনের জীবনে ব্যবহার করে এবং যেগুলো সাধারণত অর্থনৈতিক পরিস্থিতি বা বাজারের ওঠানামা দ্বারা কম প্রভাবিত হয়। এই পণ্যের মধ্যে খাদ্য, পানীয়, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং অন্যান্য মৌলিক চাহিদার পণ্য অন্তর্ভুক্ত থাকে।

যেমন - দেশে অর্থনৈতিক মন্দা চলাকালীন সময়েও মানুষকে খাবার জাতীয় পণ্য ক্রয় করতেই হয়। তাই মন্দার প্রভাব খাবারের সেক্টরের ওপর অন্যান্য সেক্টরের চেয়ে কম পড়ে। কনজিউমার স্টেপলস কোম্পানির শেয়ার অনেক সময় বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়, কারণ এ ধরনের পণ্য সবসময় প্রয়োজনীয় এবং প্রচুর চাহিদা থাকে। উদাহরণস্বরূপ, বিভিন্ন কোম্পানি, যেমন - পেপসিকো বা কোকা-কোলা বিভিন্ন কনজিউমার স্টেপলস পণ্য তৈরি করে, যেগুলোর বিক্রয় প্রায় সব সময় স্থিতিশীল থাকে।

Swipe or use to move between inshorts

More to Read