Investment
বৈচিত্র্যকরণ
171 views
বৈচিত্র্যকরণ হলো একটি বিনিয়োগ কৌশল, যেখানে একজন বিনিয়োগকারী তার অর্থ বিভিন্ন ধরনের সম্পদে বিনিয়োগ করেন। বৈচিত্র্যকরণের মূল উদ্দেশ্য হলো ঝুঁকি হ্রাস করা। বৈচিত্র্যকরণের মাধ্যমে, যদি এক বা দুটি বিনিয়োগ খারাপ পারফর্ম করে, তবে অন্যান্য বিনিয়োগ হতে প্রাপ্ত রিটার্নের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেয়া যায়।
উদাহরণস্বরূপ, আপনি যদি সমস্ত টাকা শুধুমাত্র এক ধরনের শেয়ারে বিনিয়োগ করেন এবং তারপর শেয়ারটির মূল্য যদি পরে যায়, তাহলে পুরো বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু যদি আপনি শেয়ার, বন্ড, রিয়েল এস্টেট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে একটির ক্ষতির পরও অন্যগুলোর লাভ আপনার বিনিয়োগ রক্ষা করতে পারবে।