Skip to main content
← PrevNext →
Investment

পোর্টফোলিও

187 views

পোর্টফোলিও বলতে একজন বিনিয়োগকারীর মালিকানাধীন বিভিন্ন বিনিয়োগের সমষ্টিকে বোঝায়। এটি বিভিন্ন ধরনের সম্পদ, যেমন - শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড, স্থাবর সম্পত্তি এবং নগদ অর্থের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। মূলত, পোর্টফোলিও তৈরি করা হয় বিনিয়োগজনিত ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে।

উদাহরণস্বরূপ, যদি কোনো বিনিয়োগকারী শুধুমাত্র একটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন এবং সেই কোম্পানির মুনাফা হ্রাস পায়, তবে তার বিনিয়োগ ক্ষতির মুখে পরতে পারে। কিন্তু যদি তিনি বিভিন্ন কোম্পানির শেয়ারে বা বিভিন্ন ধরণের সম্পদে (যেমন - শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড) বিনিয়োগ করেন, তাহলে একটি বিনিয়োগে ক্ষতি হলেও অন্যগুলো থেকে লাভ হতে পারে।

পোর্টফোলিও সাধারণত বিনিয়োগকারীর আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেয়ার মানসিকতা এবং বিনিয়োগের সময়কাল অনুযায়ী তৈরি করা হয়। একজন দক্ষ বিনিয়োগকারী তার পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনা করেন এবং বাজারের অবস্থার ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন পোর্টফোলিওতে নিয়ে আসেন। একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য একাধিক নিরাপদ আয়ের উৎস তৈরি করতে সাহায্য করে।

Swipe or use to move between inshorts

More to Read