Skip to main content
← PrevNext →
Investment

স্টক

230 views

স্টক হলো একটি প্রতিষ্ঠানের আংশিক মালিকানার প্রতিনিধিত্বকারী শেয়ার বা অংশ। যখন কোনো কোম্পানি মূলধন সংগ্রহ করতে শেয়ার ইস্যু করে, তখন বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয় করে কোম্পানির আংশিক মালিক হয়ে যান। স্টক মার্কেটে এই শেয়ারগুলি ক্রয়-বিক্রয় করা হয়।

উদাহরণস্বরূপ, ধরুন একটি কোম্পানি নতুন পণ্য তৈরির জন্য ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায়। তারা তাদের কোম্পানির শেয়ার দেশের শেয়ার মার্কেটে ইস্যু করে। আপনি যদি সেই শেয়ার ক্রয় করেন, তবে আপনি কোম্পানির একটি ক্ষুদ্র অংশের মালিক হয়ে যাবেন এবং তাদের লাভের একটি অংশ (ডিভিডেন্ড) পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।

স্টক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা -

১. সাধারণ স্টক: যা শেয়ারহোল্ডারদের ভোটাধিকার প্রদান করে এবং ডিভিডেন্ডের পাওয়ার সুযোগ দেয়।

২. অগ্রাধিকার স্টক: যা সাধারণত নির্দিষ্ট পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে, তবে ভোটাধিকার থাকে না।

স্টকে বিনিয়োগ একটি লাভজনক আয়ের উৎস হতে পারে, তবে এতে অনেক বেশি পরিমাণ ঝুঁকি থাকে। স্টকের মূল্য বাজারের ওঠানামার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাই বিনিয়োগের আগে সঠিক অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং গুরুত্বপূর্ণ।

Swipe or use to move between inshorts

More to Read

স্টক - Georenus