Skip to main content
← PrevNext →
Investment

গ্রোথ রেইট

88 views

গ্রোথ রেইট হলো একটি আর্থিক বা অর্থনৈতিক সূচক যা একটি বিনিয়োগ, কোম্পানি বা অর্থনীতির নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবৃদ্ধি বা উন্নতির পরিমাণ পরিমাপ করে। এটি সাধারণত শতকরা হারে প্রকাশ করা হয় এবং সময়ের সঙ্গে সম্পদের প্রোডাক্টিভিটি বা প্রবৃদ্ধি বোঝাতে ব্যবহৃত হয়।

উদাহরণস্বরূপ, একটি কোম্পানির প্রথম বছরে আয় ছিল ১০ লাখ টাকা এবং দ্বিতীয় বছরে আয় বৃদ্ধি পেয়ে ১২ লাখ টাকা হয়েছে। তাহলে উক্ত কোম্পানীর গ্রোথ রেইট হবে [(১২-১০) / ১০] × ১০০ = ২০%।

গ্রোথ রেইট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন কোম্পানির আয়, মুনাফা, শেয়ারের মূল্য, অর্থনীতির জিডিপি বৃদ্ধি ইত্যাদি। বিনিয়োগকারীরা সাধারণত হাই গ্রোথ রেইট বিশ্লেষণ করে সেসব কোম্পানি বা খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন যেগুলোতে ভবিষ্যতে বেশি মুনাফার সম্ভাবনা থাকে।

একটি পজেটিভ গ্রোথ রেইট নির্দেশ করে উন্নতি, আর নেতিবাচক গ্রোথ রেইট নির্দেশ করে ক্ষতি বা পতন। তবে শুধু গ্রোথ রেইটের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করলেই হবে না। সঠিক বিশ্লেষণের জন্য এটি অন্যান্য আর্থিক সূচকের সঙ্গে মিলিয়ে দেখা গুরুত্বপূর্ণ।

Swipe or use to move between inshorts

More to Read

গ্রোথ রেইট - Georenus