Skip to main content
← PrevNext →
Investment

লেভারেজ

178 views

লেভারেজ বলতে বিনিয়োগের রিটার্ন সর্বোচ্চ করার উদ্দেশ্যে ঋণ করা অর্থের ব্যবহারকে বোঝায়। এতে করে অনেক অল্প পরিমাণ বিনিয়োগ ব্যবহার করেও বিনিয়োগকারী অনেক বেশি পরিমাণ সম্পদ হোল্ড করতে পারবেন। তবে লেভারেজের কারণে অনেক সময় লাভ না হয়ে বরং ক্ষতিও হতে পারে।

উদাহরণস্বরুপ, কোনো বিনিয়োগকারী যদি ১০,০০০ টাকার শেয়ার ক্রয় করতে চান এবং তার কাছে শুধু ২০০০ টাকা থাকে, তাহলে তিনি তার ব্রোকারের থেকে ৮০০০ টাকা ঋণ হিসেবে নিতে পারেন। শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে তিনি উক্ত শেয়ার বিক্রয় করে দিয়ে ধার করা অর্থ পরিশোধ করে দিতে পারবেন এবং একই সাথে অতিরিক্ত মুনাফাও অর্জন করতে পারবেন।

তবে লেভারেজ অনেক ঝুকিঁপূর্ণ স্ট্র্যাটেজিও বটে। কারণ শেয়ার মূল্য বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়ে গেলেও তাকে ঋণ করা অর্থ পরিশোধ করতে হবে। এতে করে তার অনেক বেশি পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। তাই লেভারেজের বিষয়ে অনেক সুষ্ঠু পরিকল্পনা প্রয়োজন।

Swipe or use to move between inshorts

More to Read